আজ ২৫ জুন ২০২৫ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৫.৩০ মিনিট বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়।
উক্ত মশক নিধন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা – ০৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা জনাব কবির আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার জলাবদ্ধতা, অস্বাস্থ্যকর পরিবেশে জনসাধারণের সার্বিক ভোগান্তির অবস্থা তুলে ধরে বিগত সরকার গুলোর দূর্নীতি, স্বজন প্রীতি ও অযোগ্যতার কথা উল্লেখ করে এলাকাবাসীকে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রতি আহ্বান জানান। এলাকাবাসী সহ সকল জনগণকে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মহামারী থেকে বাঁচার জন্য সচেতনতা বৃদ্ধির অনুরোধ করেন এবং সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের করে অর্জিত অর্থ জনগণের নাগরিক সুবিধার জন্য ব্যয় করার আহ্বান জানান।
মহানগরী মজলিসে শূরা সদস্য, খিলগাঁও জোনের সহকারী পরিচালক ও খিলগাঁও পশ্চিম থানার আমীর জনাব এস এম মাহমুদ হাসান এর সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম এর পরিচালনায় উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মোহাম্মদ শাজাহান, মহানগরী মজলিশে শূরা সদস্য ও খিলগাঁও উত্তর থানা আমীর জনাব মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব সফিকুর রহমান মোল্লা সহ সম্মানিত থানা ও ওয়ার্ড বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
