২০ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৯ সংসদীয় আসনের সকল শ্রেণিপেশার মানুষের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব কবির আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজবাগ, মুগদা খিলগাঁও অঞ্চলের থানা সমূহের আমীর সেক্রেটারি ও কাউন্সিলর পদপ্রার্থী বৃন্দ।
