দূর্গাপূজা উপলক্ষ্যে মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূর্গাপূজা উপলক্ষ্যে মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা-৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কবির আহমদ মতবিনিময় করেন। এই সময় তিনি সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছ থেকে পূজা উদযাপনের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। র্নিবিঘ্নে ও স্বাধীনভাবে পূজা উদযাপনে যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা জামায়াতে ইসলামীর কর্মীরা করবেন বলে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

উক্ত মতবিনিময় সভা মহানগরী মজলিসে শূরা সদস্য ও ঢাকা ৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক জনাব এস এম মাহমুদ হাসান এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খিলগাঁও জোনের থানা সমূহের আমীর সেক্রেটারি ও খিলগাঁও সবুজবাগ মুগদা অঞ্চলের বিভিন্ন মন্দির ও পূজা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ।

Share :
comments

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *