খিলগাঁও পূর্ব থানার ৭৫ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত টেকপাড়ায় মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত

ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারী সমাজ পূর্ণ নিশ্চিন্তে পথ চলতে পারবে। কোনো দর্শকের ভয়ে তটস্থ থাকতে হবেনা : কবির আহমদ। ২০ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার খিলগাঁও পূর্ব থানার ৭৫ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত টেকপাড়ায় মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা -৯ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কবির আহমদ। বক্তব্যে কবির আহমদ বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারী সমাজ পূর্ণ নিশ্চিন্তে পথ চলতে পারবে। কোনো দর্শকের ভয়ে তটস্থ থাকতে হবেনা।সকল শ্রেণী পেশার মানুষ স্ব স্ব সম্মানের সাথে মানবিক জীবন-যাপন করতে পারবে।স্বাধীনতার ৫৪ বছরে অনেক সরকার ক্ষমতায় এসেছে— কেউ ৬ দফা, কেউ ১৮ দফা, কেউ ৩১ দফার স্বপ্ন দেখিয়েছে; কিন্তু বাস্তবে তারা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি আর সন্ত্রাস ছাড়া কিছুই দেয়নি। মানুষের তৈরি মতবাদে জনগণ কখনো উপকৃত হয়নি, বরং ক্ষতিগ্রস্তই হয়েছে।

ঢাকা-৯ আসনকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। এজন্য তিনি স্থানীয়দের জামায়াতের আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান।মহিলা বিভাগীয় সেক্রেটারী সালমা আক্তারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন খিলগাঁও পূর্ব থানার আমীর মাওলানা মাহমুদুর রহমান।

Share :
comments

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *