কবির আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা দক্ষিণ, সবুজবাগ :
ঢাকা-৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কবির আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ সকাল ৯টা থেকে বাসারে খেলার মাঠে দিনব্যাপী এই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

এতে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পান। ক্যাম্পে স্থানীয় চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবীরা সারাদিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব কবির আহমদ। তিনি বলেন,
“জামায়াতে ইসলামী জনগণের সেবায় নিবেদিত। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসায় যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তবে সরকারি চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।”

বক্তারা আরও বলেন, অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যের চিকিৎসাসেবা অত্যন্ত উপকারী। মানবিকতার ভিত্তিতে এই উদ্যোগ জনাব কবির আহমদের জনসেবামূলক অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এ আয়োজন বাস্তবায়ন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সবুজবাগ উত্তর থানা, ঢাকা মহানগরী দক্ষিণ।
এলাকাবাসী এই সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

Share :
comments

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *