২৭ নভেম্বর সন্ধ্যায় খিলগাঁও পশ্চিম থানার নয় নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খিলগাঁও পশ্চিম থানার আমির এস এম মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জনাব কবির আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, “আপনাদের সাথে আমার নাড়ের সম্পর্ক। আমি আপনাদের কাছে ভোট চাইব না, আপনারাই আমার জন্য ভোট চাইবেন।” তিনি এলাকাবাসীর প্রতি পাশে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফিকুর রহমান মোল্লা। এছাড়া স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওমর ফারুক। তিনি বলেন, “নির্বাচন সবসময় আসে না। আমরা এবার ভালো লোক পেয়েছি, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব।”



রেনেসা মডেল মাদ্রাসার মুহতামিম জনাব সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না, জান্নাতের পথ দেখায়।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খিলগাঁও পশ্চিম থানার আমির মাহমুদুল হাসান। তিনি বলেন, “যদি জমিন ও আসমানের মালিক আল্লাহ হন, তাহলে সংসদে আইন চলা উচিত তাঁরই।” শেষে তিনি আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক। বক্তাদের বক্তব্যে নির্বাচনকে সামনে রেখে ঐক্য, ন্যায় ও পরিবর্তনের প্রেরণাই উঠে আসে বৈঠকে উপস্থিত জনগণের সামনে।
