ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে সমাবেশ ও স্বাগত মিছিল অনুষ্ঠিত

অদ্য ১৫ জুলাই ২০২৫ তারিখ বাঃলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও উত্তর থানার উদ্যোগে আগামী ১৯ জুলাই ২০২৫ জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে সমাবেশ ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ ও স্বাগত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাতি, খিলগাঁও,সবুজবাগ ও মুগদা উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-০৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা জনাব কবির আহম্মদ।

ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও উত্তর থানার নায়েবে আমীর জনাব মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে এবং খিলগাঁও উত্তর থানার বায়তুলমাল সেক্রেটারী জনাব মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় উক্ত সমাবেশ ও স্বাগত মিছিলে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী জনাব মোহাম্মাদ শাজাহান, থানা কর্মপরিষদ সদস্য ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খিলগাঁও থানা সেক্রেটারী জনাব আবরার তাহমিদ আরিক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ওয়ার্ড সমুহের সভাপতি ও সেক্রেটারী সহ ইউনিট সমুহের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Share :
comments

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *