খিলগাঁও- এ অবস্থিত হিন্দু ধর্মালম্বীদের দেব মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ০৫.০৯.২০২৫ ইং তারিখ খিলগাঁও- এ অবস্থিত হিন্দু ধর্মালম্বীদের দেব মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি, ঢাকা ৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও খিলগাঁও সবুজবাগ মুগদা উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জননেতা জনাব কবির আহমদ

এই সময় উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য, খিলগাঁও জোনের সহকারী পরিচালক ও খিলগাঁও পশ্চিম থানার সম্মানিত আমীর জনাব এস এম মাহমুদ হাসান, মহানগরী মজলিসে শূরা সদস্য, খিলগাঁও জোনের টিম সদস্য ও ২ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ শাহজাহান, মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারী মুহাম্মদ রেজাউল করিম, দেব মন্দিরের সভাপতি বিমান বিহারী, মন্দির কার্যনির্বাহী কমিটির সদস্য, অমর বিশ্বাস, পবিত্র বাবু , মুকুল বিশ্বাস, উত্তম কুমার, স্বপন, দিলীপ বাবু । এছাড়া আরো উপস্থিত ছিলেন খিলগাঁও পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য বাহার উদ্দিন, জাহাঙ্গীর আলম, মজলিসে শূরা সদস্য রাশেদ আলম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শফিকুর রহমান মোল্লা সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

Share :
comments

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *