আজ ১৮/০৭/২০২৫ ইং তারিখ খিলগাঁও জোনের উদ্যোগে ১৯ শে জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত স্বাগত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি, ঢাকা ৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, খিলগাঁও, সবুজবাগ ও মুগদা উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব কবির আহমদ,
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী কর্মপরিষদ সদস্য ও খিলগাঁও জোনের সম্মানিত পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য, খিলগাঁও জোনের সহকারী পরিচালক ও খিলগাঁও পশ্চিম থানা আমীর জনাব এস এম মাহমুদ হাসান এর পরিচালনায় উক্ত স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিষদ ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম, মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোনের টিম সদস্য ও ২ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কমিশনার পদপ্রার্থী জননেতা জনাব মোঃ শাহজাহান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য যথাক্রমে খিলগাঁও উত্তর থানা আমীর জনাব নাছির উদ্দিন, খিলগাঁও পূর্ব থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান, খিলগাঁও দক্ষিণ থানা আমীর সাজেদুর রহমান শিবলী, খিলগাঁও মধ্য থানা আমীর এডভোকেট ফারুক সহ জোনের থানা সমূহের নায়েবে আমীর, সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন খিলগাঁও জোনের সভাপতি ইউসুফ আলী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খিলগাঁও থানা সভাপতি রফিকুল আমিন রাফিন, খিলগাঁও স্কুল জোন সভাপতি ইমতিয়াজ আহমেদ সহ জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।
