১৯ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে ১ নং ওয়ার্ডে ঢাকা ৯ আসনের নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত গণসংযোগ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা জনাব কবির আহমদ ।

মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম এর পরিচালনায় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও উত্তর থানা আমীর জনাব নাসির উদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য শাহ মোঃ সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মোঃ বাহার উদ্দিন ও মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনশক্তি এবং অসংখ্য সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
