জনদুর্ভোগ লাঘবে এক প্রশংসনীয় উদ্যোগ

ঢাকা-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব কবির আহমেদ-এর নেতৃত্বে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৬-এ একটি গুরুত্বপূর্ণ আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। ৭৪ ও ৭৫ নং ওয়ার্ডের বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তা ও ম্যানহোলের ঢাকনা দ্রুত সংস্কারের দাবিতে এই আবেদন জানানো হয়।
এসময় সংসদ সদস্য প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন খিলগাঁও মধ্য থানার থানা আমির ও ৭৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট এম‌এজে ফারুক, খিলগাঁও মধ্য থানা সেক্রেটারি জনাব মোঃ শহীদুল আলম, খিলগাঁও পূর্ব থানার সেক্রেটারি জনাব মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, ৭৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব ডাঃ রফিকুল ইসলাম রতন সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।


দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সড়ক গুলির বেহাল দশার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ে রাস্তাগুলো মেরামত করে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়েছে।
জনগণের প্রত্যাশা, দ্রুত এই আবেদন আমলে নিয়ে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আশা করি, এলাকার সংসদ সদস্য ও নেতৃবৃন্দের এই প্রচেষ্টা দ্রুত ফলপ্রসূ হবে এবং স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

Share :
comments

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *