অদ্য ২৪জুন ২০২৫ মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা – ০৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সবুজবাগ, মুগদা ও খিলগাঁও উন্নয়ন পরিষদের সভাপতি জননেতা জনাব কবির আহমদ সিটি কর্পোরেশন আঞ্চলিক প্রশাসক জনাব মোঃ রেজাউল করিম এর অফিস পরিদর্শন শেষে এক সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মিডিয়া সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জনাব আশরাফুল আলম ইমন, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও খিলগাঁও উত্তর থানার সম্মানিত আমীর জনাব মোঃ নাসির উদ্দিন, খিলগাঁও দক্ষিণ থানা সেক্রেটারী জনাব খোরশেদ আলম মজুমদার, খিলগাঁও মধ্য থানা সেক্রেটারী জনাব মোঃ শহিদুল আলম হাওলাদার এবং ঢাকা-০৯ সংসদীয় আসনের ১২টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ।
সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী গন স্ব স্ব ওয়ার্ডের নাগরিক অসুবিধার কথা তুলে ধরেন বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য মশক নিধন অভিযান, পয়ঃনিষ্কাশন ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদি।
ঢাকা-০৯ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব কবির আহমদ ও প্রশাসকের সৌহার্দ্য পূর্ণ মতবিনিময়কালে এলাকার সকলের নাগরিক নিশ্চিত করতে উভয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন
