মুগদা থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশে অনুষ্টিত

অদ্য ২৪জুন ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় মুগদা থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত স্হানীয় মিলনায়তনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা – ০৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সবুজবাগ, মুগদা ও খিলগাঁও উন্নয়ন পরিষদের সভাপতি জননেতা জনাব কবির আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামের সুমহান আদর্শের দিকে সবাইকে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন সকল মানুষের মৌলিক অধিকার আদায়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে ৫ আগষ্টের ছাত্র শ্রমিক জনতার বিজয়ের মত কাদেকাদ মিলিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

মুগদা থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আহসান উল্লাহ শামীম এর সভাপতিত্বে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও খিলগাঁও উত্তর থানার আমীর জনাব মোঃ নাসির উদ্দিন, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মোশাররফ হোসেন চঞ্চল, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব এহসানুল হক মাহবুব সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের শ্রমিক দায়িত্বশীল নেতৃবৃন্দ ।

Share :
comments

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *