সবুজবাগ উত্তর থানা কাঠ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে কাঠ ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ব্যবসায়ী সমাবেশে অনুষ্টিত:
অদ্য ২৫ জুন ২০২৫ বুধবার সন্ধ্যায় সবুজবাগ উত্তর থানার কাঠ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে কাঠ ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ব্যবসায়ী সমাবেশ স্হানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও কাঠ ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-০৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সবুজবাগ, মুগদা ও খিলগাঁও উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জননেতা জনাব কবির আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহ রাব্বুল আলামীন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। তাই আমাদেরকে দুনিয়ার সকল কাজে হালালকে প্রতিষ্ঠিত করা ও আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে হবে। তাই আসুন ন্যায় ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে একটি ইসলামী আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে।
সবুজবাগ উত্তর থানার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জনাব মোঃ সাদিকুর রহমান এর সভাপতিত্বে কাঠ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে কাঠ ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ব্যবসায়ী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও খিলগাঁও উত্তর থানা আমীর জনাব মোঃ নাসির উদ্দিন,সবুজবাগ উত্তর থানা সেক্রেটারী জনাব মোঃ মুরাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ খোরশেদ আলম সহ থানার ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কাঠ ব্যবসায়ী দায়িত্বশীল নেতৃবৃন্দ।
