বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব কবির আহমদ সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস পরিদর্শন শেষে আঞ্চলিক প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত

অদ্য ২৪জুন ২০২৫ মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা – ০৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সবুজবাগ, মুগদা ও খিলগাঁও উন্নয়ন পরিষদের সভাপতি জননেতা জনাব কবির আহমদ সিটি কর্পোরেশন আঞ্চলিক প্রশাসক জনাব মোঃ রেজাউল করিম এর অফিস পরিদর্শন শেষে এক সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মিডিয়া সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জনাব আশরাফুল আলম ইমন, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও খিলগাঁও উত্তর থানার সম্মানিত আমীর জনাব মোঃ নাসির উদ্দিন, খিলগাঁও দক্ষিণ থানা সেক্রেটারী জনাব খোরশেদ আলম মজুমদার, খিলগাঁও মধ্য থানা সেক্রেটারী জনাব মোঃ শহিদুল আলম হাওলাদার এবং ঢাকা-০৯ সংসদীয় আসনের ১২টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ।

সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী গন স্ব স্ব ওয়ার্ডের নাগরিক অসুবিধার কথা তুলে ধরেন বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য মশক নিধন অভিযান, পয়ঃনিষ্কাশন ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদি।

ঢাকা-০৯ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব কবির আহমদ ও প্রশাসকের সৌহার্দ্য পূর্ণ মতবিনিময়কালে এলাকার সকলের নাগরিক নিশ্চিত করতে উভয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন

Share :
comments

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *